রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী’ বলা সেই নারী আইনজীবী জামিন পেয়েছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী’ বলা দেশটির নারী আইনজীবী ইমান মাজারি হাজিরকে জামিন দিয়েছে আদালত। তাকে সন্ত্রাসবাদের অপরাধে গ্রেফতার করা হয়েছিল। 

২০ আগস্ট মধ্যরাতে নিজের বাসা থেকে ইমান জয়নব মাজারি হাজিরকে গ্রেফতার করেছিল সাদা পোশাকের পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর প্রকাশ্য সমালোচনা করার পর তাকে গ্রেফতার করা হয়। 

তাকে গ্রেফতার করায় পাকিস্তান জুড়ে সমালোচনার ঝড় ওঠে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি র‌্যালিতে ভাষণ দেওয়ার সময় সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন মাজারি। তিনি বলেছিলেন, ‘আপনাদের থামিয়ে দেওয়া হবে। যদি আপনি সন্ত্রাসী হন তবে সত্যিকারের সন্ত্রাসীরা পাকিস্তান সেনাবাহিনীর সদরদফতরে বসে আছে।’

এই ঘটনার পরই কোনো রকম গ্রেফতারি পরোয়ান প্রদর্শন করা ছাড়াই বাসা থেকে মাজারিকে গ্রেফতার করা হয়। তার পরিবারের দাবি, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাজারিকে রাতে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit