রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

ভিসা ছাড়াই আরব আমিরাতে যেতে পারবেন ৮২ দেশের নাগরিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভিসা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভ্রমণ করতে পারবেন ৮২ দেশের নাগরিক। ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া এই দেশগুলোর মধ্যে ভারতও রয়েছে। সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভ্রমণ করার সুযোগ পাবেন ৮২ দেশের নাগরিক। এসব দেশের নাগরিকরা আমিরাতে প্রবেশের সময় দুটি সম্ভাব্য ভিসার একটি পাবেন। এগুলো হচ্ছে- হয় তারা ৩০-দিনের প্রবেশ ভিসা পাবেন যা ১০ দিনের জন্য বাড়ানো যায়, অথবা ৯০ দিনের জন্য ভিসা পাবেন তারা।

এছাড়া আঞ্চলিক গোষ্ঠী গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ থেকে আরব আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিরা তাদের পাসপোর্ট বা তাদের পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। আমিরাতে প্রবেশের জন্য তাদের ভিসা বা স্পনসর প্রয়োজন হবে না।

খালিজ টাইমস বলছে, সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা আরব আমিরাতে পৌঁছানোর পর প্রাথমিকভাবে ১৪ দিনের প্রবেশ ভিসা পাবেন এবং প্রয়োজনে তাদের এই ভিসা আরও ১৪ দিনের জন্য বাড়ানোর আবেদন তারা করতে পারেন।

তবে ভারতীয় নাগরিকদের ওই পাসপোর্টটিতে আগমনের তারিখ থেকে কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে এবং ভ্রমণকারীর অবশ্যই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) যেকোনও দেশের ইস্যু করা ভিজিট ভিসা বা স্থায়ীভাবে বসবাসের কার্ড থাকতে হবে।

আমিরাতের কর্তৃপক্ষ বলছে, ভিসা-মুক্ত প্রবেশ বা ভিসা অন অ্যারাইভালের জন্য যোগ্য নয় এমন পর্যটকদের মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ঢুকতে হলে এন্ট্রি পারমিট লাগবে, যা দেশে প্রবেশের আগেই নিজেদের স্পনসরের মাধ্যমে জারি করবে ইউএই।

মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুসারে, ১১৫টি দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন রয়েছে।

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit