রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

এবার শিক্ষাবৃত্তি নিয়েও বিদেশ যেতে পারছেন না আফগান নারীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার শিক্ষাবৃত্তি নিয়েও দেশের বাইরে যেতে পারবে না আফগানিস্তানের নারীরা। নারী শিক্ষার ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল বর্তমান আফগান সরকার। এবার দেশটির নারীদের বিদেশে যাওয়ার পথও রুদ্ধ হলো এই নিষেধাজ্ঞার ফলে।

নাম প্রকাশে  অনিচ্ছুক এক ২০ বছর বয়সী আফগান নারী বলেছেন, ‌‌‌‘সরকার বিশ্ববিদ্যালয়ে নারীদের যাওয়ার পথ বন্ধ করার পর আমার একমাত্র আশা ছিল বিদেশি স্কলারশিপ। এবার সেই পথও রুদ্ধ হল।’

ওই নারী আরো জানিয়েছেন, নিজের মাতৃভূমির বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ন্যূনতম সুযোগ থাকলেও তিনি লেখাপড়া চালিয়ে যেতেন। তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেও ওই নারী নতুন নিষেধাজ্ঞার কারণে যেতে পারছেন না। 

নিজেদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নারীদের দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্তমান আফগান সরকার। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শতাধিক আফগান নারী বিদেশে শিক্ষাবৃত্তি পেয়েছে। যাদের মধ্যে অনেকে এরইমধ্যে দুবাই পৌঁছেছে। তবে অনেকেই আটকে গেছেন নতুন নিষেধাজ্ঞার জালে।

এরইমধ্যে স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে চাওয়া ৬০ জনের মতো নারী শিক্ষার্থীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে আফগান সরকার। এছাড়াও নারীদের একক ভ্রমণও নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit