সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক আজকের মুদ্রার রেট: ২৭ জুলাই ২০২৬

নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ দালাল গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৯৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ জন দালালকে গ্রেফতার করেছে র‍্যাব।রোববার (২৭ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য, ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রুবায়েত (২৩), মো. মহিন উদ্দিন হৃদয় (৩৭), ফারুক (৩৩), আনোয়ার (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাউদ্দিন (৩৮), আবদুর রহিম রাসেল (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাসির উদ্দিন (২২), আমির হোসেন সজিব (২১) ও ওমর ফারুক (২১)।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে সাধারণ মানুষের থেকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। সুধারাম ও বেগমগঞ্জ থানার আঞ্চলিক পাসপোর্ট এলাকায় তারা সিন্ডিকেট তৈরী করে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট তৈরী করতে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। 

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit