রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

অস্ট্রেলিয়ায় ২০ সেনাসদস্য নিয়ে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় সামরিক মহড়া চলাকালীন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে ২০ জন সেনাসদস্য ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সময় রবিবার সকাল ১১টার দিকে দেশটির ডারউইনের উপকূলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে। মহড়া চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে কারণ কিছু সেনা এখনো নিখোঁজ রয়েছে। তবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে।

এডিএফের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, হেলিকপ্টারটিতে থাকা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা। মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০ জন, ফিলিপাইনের ১২০ জন, ইন্দোনেশিয়ার ১২০ জন এবং তিমুর লেস্টের ৫০ জন সেনা রয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit