সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

নোয়াখালীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ  

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১০০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ৮ দফা দাবি আদায়ে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট ) বিকাল ৪টার দিকে উপজেলার চৌমুহনী পাবলিক হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বেগমগঞ্জ উপজেলা খেলাফত মজলিস এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল  হাদীস আল্লামা আহমদ আলী কাসেমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

বেগমগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের পূর্ব শাখার সভাপতি ডা. মাওলানা মো. শহীদুল্লাহয়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নোয়াখালীর জোনের পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, খেলাফত মজলিসের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, ইসলামী যুব মজলিস নোয়াখালী জেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা জিয়াউর রহমান প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তরা বলেন, ধর্মীয় শিক্ষা সংশোধননীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা, দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা, গ্রেফতারকৃত আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা, রাজনৈতিক সভা সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ, পণ্য মূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা ও বেকার সমস্যার সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দান।

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit