রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

আবারও একসাথে পর্দায় আসছেন শাহরুখ-অমিতাভ?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : গুঞ্জন শোনা যাচ্ছে, দীর্ঘ ১৭ বছর পর আবারও একসঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন বলিউডের দুই অভিনেতা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। ২০০৬ সালে ‘কাভি আলভিদা না কেহনা’ ছবিতে শেষবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সদ্য এক্স (টুইটার) হ্যান্ডেলে #AskSRK প্রশ্ন-উত্তর পর্বে এক অনুরাগী বিগ বি’র বিষয়ে কিছু বলতে বলেন কিং খানকে। 

যার উত্তরে শাহরুখ লেখেন, ‘এতগুলো বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে খুব ভাল লাগল। শুটিং থেকে অনুপ্রাণিত হয়ে এবং আশীর্বাদ নিয়ে ফিরেছি’। বহু বছর পর আবারও বলিউডের শাহেনশা এবং বাদশাকে একসঙ্গে পর্দায় দেখায় জন্যে মুখিয়ে রয়েছে ভক্তরা। 

উল্লেখ্য, অমিতাভ বচ্চনের জুতোয় পা গলিয়ে ‘ডন’এর উত্তরসূরি হয়েছিলেন শাহরুখ। এবার সেই জুতো রণবীর সিংয়ের পায়ে উঠল। যদিও কোনও ছবিতে অভিনয় করবেন তারা, সেই নিয়ে এখনও তেমন কোনও আপডেট প্রকাশ্যে আসেনি। দুই সুপারস্টারের একসঙ্গে কাজ করার খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়েছে তবে কি রণভীর সিং অভিনীত ডন ৩ ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে দুই প্রাক্তন ডনকে! উত্তরটা পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit