সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

মোটরসাইকেল চালক রক্ষা পেলেও বাঁচতে পারেননি আলমসাধু চালক, আহত ৪

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১১৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর): যশোরের মনিরামপুরে রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সামনে থেকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তারপাশে গাছের সাথে ধাক্কা খায় আলমসাধু। তবে মোটরসাইকেল চালক প্রানে রক্ষা পেলেও বাঁচতে পারেনি আলমসাধু চালক সুভাস দাস(২৩)। সুভাস দাস ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় চারজন। আর এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের জয়পুর বাজারের পাশে। নিহত সুভাস দাস উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের কৃঞ্চ দাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে মনিরামপুর বাজার থেকে সৌরভ দাসসহ তিন যুবক মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে সুভাস দাস আলমসাধুতে করে একজন যাত্রী নিয়ে ঢাকুরিয়া থেকে মনিরামপুরে আসছিলেন। পথিমধ্যে জয়পুর বাজারের পাশে পৌছলে সামনে থেকে বেপরোয়া গতিতে আসছিল ওই মোটরসাইকেলটি। এ সময় মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে আলমসাধু চালক নিয়ন্ত্রন হারিয়ে পাশে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় মোটারসাইকেলটি আলমসাধুর পেছনে ধাক্কা দেয়। এতে আলম সাধু চালক সুভাস দাস ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মোটরসাইকেল চালক সৌরভ দাস, প্রদীপ দাস, প্রেম দাস ও সুমঙ্গল দাস।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এর মধ্যে অবস্থায় অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই সৌরভ দাস ও প্রেম দাসকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কেউ অভিযোগ না করায় নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:১৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit