বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

এএফসি কাপে কিংসের প্রথম প্রতিপক্ষ মাজিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১২৪ Time View
স্পোর্টস ডেস্ক : এএফসি কাপের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে চূড়ান্ত হয়েছে সূচিও। এ প্রতিযোগিতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী ভারতের ওড়িষা এফসি ও মোহনবাগান ক্লাব এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। গতবারও কিংসের গ্রুপে ছিল মোহনবাগান ও মাজিয়া।বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদরদপ্তরে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। মোট ৩৬টি অংশগ্রহণকারী ক্লাবকে তাদের নিজ নিজ অঞ্চল অনুযায়ী নয়টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল।

‘ডি’ গ্রুপে শীর্ষ দল ওড়িষা। বসুন্ধরা দ্বিতীয়, মাজিয়া তৃতীয় ও মোহনবাগান চতুর্থ দল হিসেবে খেলবে। মোহনবাগান প্লে অফে বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী লিমিটেডকে হারিয়ে মূল পর্বে উঠেছে।

বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচ মাজিয়ার বিপক্ষে। মালদ্বীপের মালেতে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অথবা ১৯ সেপ্টেম্বর। এরপর ভারতের লিগ চ্যাম্পিয়ন ওড়িষা এফসিকে ২ বা ৩ অক্টোবর আতিথ্য দেবে বসুন্ধরা কিংস।

২৩ বা ২৪ অক্টোবর ভারতে গিয়ে মোহনবাগানের বিপক্ষে খেলতে হবে কিংসকে। ৬/৭ নভেম্বর একই দলের বিপক্ষে খেলবে ঘরের মাঠে। এরপর ২৭/২৮ নভেম্বর নিজেদের মাঠে কিংসের প্রতিপক্ষ মাজিয়া। ১১/১২ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে কিংস খেলবে উড়িষার বিপক্ষে। ছয় ম্যাচ শেষে গ্রুপের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে।

এএফসি কাপ হচ্ছে এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা। শীর্ষ প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়নস লিগ। কিংস এবার যার প্লে অফে খেলেছিল। তবে শারজাহ এফসির বিপক্ষে হেরে বিদায় নিতে হয় তাদের।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit