রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক অনলাইন মনিটরিং কর্মশালা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৫৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা (২০২৩-২৪) ও পুষ্টি কর্ম-পরিকল্পনার অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

আইসিটি কনসুলেন্ট রোকসানা আব্বাসীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মহর্তা বকুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান, সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ, জানো প্রকল্পের ম্যানেজার মঈন উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজন অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য যে, জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ার ডেভোলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit