রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে হবে: মতিয়া চৌধুরী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিদেশে পলাতক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে সকলকে আরও বেশি সোচ্চার হতে হবে। পলাতক খুনিদের আইনের আওয়তায় এনে বিচারের রায় কার্যকরের ব্যবস্থা করতে হবে।

শনিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সংগঠনের কার্যকরী সভাপতি বেগম শামসুন নাহার ভুঁইয়া এমপি প্রমুখ।

বেগম মতিয়া চৌধুরী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী খুনি চক্র আবারও নানা যড়যন্ত্র করছে। তাদের প্রতিহত ও প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।

সুজিত রায় নন্দী বলেন, যারা জাতির পিতা ও তার পরিবারকে হত্যা করেছে এবং যারা তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করেছে তাদের চিহ্নিত করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে আবার নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

বেগম শামসুন নাহার এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা আবার মাথা চাড়া দিয়ে ওঠছে। তাদের প্রতিহত ও প্রতিরোধ করতে শ্রমিক লীগের নেতা কর্মীরা রাজপথে আছে এবং থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit