বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ডেঙ্গুতে ১৮ দিনে প্রাণ গেল ২১৫ জনের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গুতে প্রতিদিন ই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি আগস্টের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ২১৫ জনের। আর বছরের হিসাবে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৬৬ জনে। এর আগে গত জুলাইয়ে ২০৪ জনের মৃত্যু হয়েছিল।

চলতি বছরের আগে দেশের ইতিহাসে ২০১৯ সালে ডেঙ্গুর অবস্থা ভয়ানক ছিল। সে বছর দেশের ৬৪ জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখের বেশি মানুষ।

চলতি মাসের ১৮ দিনে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪৬ হাজার ২৮ জনকে। এর আগে গতকাল শুক্রবার হাসপাতালে রোগী ভর্তির হিসাব ছাড়িয়ে গিয়েছিল জুলাইয়ের পুরো মাসকে। এত রোগী এ বছর আর কোনো মাসে দেখা যায়নি।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮৬০ জনে।

আজ শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে যেখানে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। আর আগস্টের ১৯ দিনেই তা বেড়ে এক লাখের কাছাকাছি পৌঁছেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit