রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

বক্স অফিসে রণবীর-আলিয়ার ‘প্রেম কাহানি’র রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড পরিচালক করণ জোহর প্রায় সাত বছর বিরতির পর বক্স অফিসে ফিরে এসেছেন। এ বছর ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করলেন তিনি। ক্যারিয়ারে হাতেগোনা ছবি পরিচালনা করেছেন করণ, যার বক্স অফিসের সাফল্য প্রশ্নাতীত। ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালকের সাত নম্বর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। 

মুক্তির প্রথম দিন সিনেমাটি প্রায় ১১ দশমিক ৫০ কোটি রুপি আয় করে। সিনেমাটি প্রেক্ষাগৃহে তিন সপ্তাহ পার করে ফেলেছে। ভারতের বক্স অফিসের ১৪০ কোটি রুপি আয়সহ বিশ্বব্যাপী এর আয় ৩০০ কোটি রুপি অতিক্রম করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এ সিনেমায় পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি; অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস-পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এ সিনেমা।

আরও পড়ুন: যে কারণে উরফিকে আবারও হত্যার হুমকি

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit