রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় হিলারি, ভয়াবহ বৃষ্টির শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় হিলারি। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বৃষ্টিপাতসহ বন্যার বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে। 

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারি বৃষ্টির কারণে সেখানে বন্যার সৃষ্টি হতে পারে। রোববার অথবা সোমবার হ্যারিকেনটির প্রভাবে সেখানে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শক্তিশালী এই হ্যারিকেনটি শুক্রবার মেক্সিকোর কাবো সান লুকাসের ৩২৫ মাইল দূরে অবস্থান করছিল। ওই সময় ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ মাইল। গত ৮৪ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রথম বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের দেখা মিলতে পারে।

এই ঝড়টি বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যবর্তী সময়ে ব্যাপক শক্তি অর্জন করে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় থেকে ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেয়। এটি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ হয়ে এগিয়ে আসছে।

আবহাওয়াবিদরা সতর্কতা দিয়েছেন, এটির প্রভাবে সেখানে বন্যা, ভূমিধস এবং বিভিন্ন জায়গায় টর্নেডো দেখা যেতে পারে।

ঝড়টি মূলত আঘাত হানবে মেক্সিকোতে। এর পর এটি ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে চলে যাবে। কিন্তু যদি এটি ঝড় হিসেবে ক্যালিফোর্নিয়াতেও আঘাত হানে, তা হলে গত ৮৪ বছরের মধ্যে প্রথম কোনো সামুদ্রিক ঝড় সেখানে আঘাত হানবে। ১৯৩৯ সালের পর সেখানে আর কোনো ঝড় দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার বিস্তৃত এলাকাজুড়ে সতর্কতা জারি করেছে। তারা বলেছে, এ ঝড়ের প্রভাবে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষের প্রাণহানিও ঘটতে পারে।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit