রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কানাডার পশ্চিমে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে। এ অঞ্চলের পশ্চিম কেলোনা শহরের আশেপাশের এলাকায় আরও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ।

রাজ্যের কর্মকর্তা ডেভিড ইবি বাসিন্দাদের সতর্ক করে জানান যে, পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে এবং আমরা সামনের দিনগুলোতে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে আছি।

গত ২৪ ঘণ্টায় ম্যাকডুগাল ক্রিকের দাবানল ৬ হাজার ৮০০ হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। সেখানকার প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলে আরেকটি দাবানলের কারণে প্রায় ২২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় ডেভিড ইবি আরও জানান, “চলতি বছর আমরা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দাবানল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় প্রাদেশিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানলের কারণে জরুরি আদেশের মাধ্যমে নির্দিষ্ট কিছু এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।“

এ ছাড়া পশ্চিম কেলোনা শহরের ফায়ার প্রধান জেসন ব্রোলান্ড দাবানলকে “বিধ্বংসী” বলে বর্ণনা করে জানান, “আমরা এক রাতে ১০০ বছরের সমমান আগুনের সাথে লড়াই করেছি।“

গত বুধবার দিনের শেষ দিকে দাবানলের আগুন ইয়োলোনাইফ শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ছিল। ওই সময় বলা হয়েছিল, শুক্রবারের মধ্যে এটি শহরের উপকণ্ঠে চলে আসবে। ফলে শহরের বাসিন্দাদের এই সময়ের মধ্যেই সরে যেতে বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit