বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

ফের বিয়ে করছেন শাহরুখের নায়িকা মাহিরা খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২১২ Time View

বিনোদন ডেস্ক : ফের বিয়ে করতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। দীর্ঘ দিনের প্রেমিক সলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী বলে শোনা যাচ্ছে।

তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মাহিরা খান। পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে মাহিরা ও সলিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। 

পাকিস্তানের পাঞ্জাবে বিয়ের আসর বসবে। মাহিরা খানের এটি দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। এ সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। ২০১৫ সালে ভেঙে যায় মাহিরা-আলীর সংসার।  

‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মাহিরার। এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এছাড়া পাকিস্তানি সিনেমা ও টিভি সিরিয়ালেও অনেক জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit