শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

প্রতিদিন সকালে লেবুপানি কেনো খাবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৪১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভিটামিন সি-এর অতি পরিচিত উৎস লেবু। লেবুপানি অনেক জনপ্রিয় একটি পানীয়। গরমের মধ্যে স্বস্তি দিতে বা শরীরের পানিশূন্যতা মেটানোসহ নানা ক্ষেত্রে উপকারী এটি।

এতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল, যা শরীরকে আর্দ্র রাখে। একে শক্তিবর্ধক এবং বিপাকক্ষমতা বাড়ানোর অন্যতম খাদ্য হিসেবে ধরা হয়। তাই অনেকেই সকালে উঠে লেবুপানি পান করতে ভুলেন না।

লেবুর রসের পুষ্টিমান

লেবু ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস। প্রতিদিন একটি লেবুর রসের পানি খেলে শরীরের দৈনিক প্রয়োজনের ৬৪ ভাগ ভিটামিন সি পাওয়া যায়।

প্রতি ১০০ গ্রাম লেবুর রসে পুষ্টিমান রয়েছে ভিটামিন সি ৫৩ মিগ্রা (৬৪%), শক্তি ১২১ কিজু, শর্করা ৯.৩২ গ্রাম, ফাইবার ২.৮ গ্রাম, ভিটামিন বি৬ ০.০৮ মিগ্রা, ফোলেট (বি৯) ১১ মাইক্রোগ্রাম, ক্যালসিয়াম ২৬ মিগ্রা, ম্যাগনেসিয়াম ৮ মিগ্রা, পটাসিয়াম ১৩৮ মিগ্রা।

এ ছাড়া লেবুতে পলিফেনলস, টের্পেনস এবং ট্যানিনসহ অসংখ্য ফাইটোকেমিক্যাল রয়েছে। আবার লেবুর রসে জাম্বুরার রসের প্রায় দ্বিগুণ এবং কমলার রসের প্রায় পাঁচগুণ বেশি সাইট্রিক এসিড পাওয়া যায়। (উইকিপিডিয়া অনুসারে)

লেবুপানির উপকারিতা

প্রতিদিন সকালে উঠে এক গ্লাস লেবুপানি পানের উপকারিতা নিচে দেয়া হল,

১) হজম ক্ষমতা বাড়ায়

বর্তমান সময়ের কর্মব্যবস্ততা আর বাইরের অস্বাস্থ্যকর খাবারের অভ্যাসের ফলে মাঝেমধ্যেই হজমের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে কার্যকরি ভূমিকা রাখে লেবুপানি। নিয়মিত সকালে এক গ্লাস লেবুর পানি পান শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করে। টানা কয়েক দিন খালি পেটে লেবুর পানি খাওয়ার অভ্যাস হয়ে গেলে ঝরঝরে হবে শরীর।

২) দ্রুত ওজন কমায়

শরীরচর্চার সময় পান না অনেকেই। আবার দিন দিন ওজন বেড়েই যাচ্ছে। এই বড় সমস্যা সমাধানে সহায়তা করতে পারে লেবুপানি। খুব সহজে দ্রুত ওজন কমাতে লেবুপানি অতুলনীয়। এক কাপ গরম পানিতে একটি পাতিলেবুর রস মিশিয়ে নিন। নিয়মিত তা খেলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে ওজন।

৩) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে

লেবুতে থাকে ভিটামিন সি আর অন্যান্য ভিটামিন। এসব উপাদান ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সহায়ক। এ ছাড়া ভিটামিন সি ত্বককে তরুণ এবং স্বাস্থ্যকর দেখাতে সহায়তা করে আর বলিরেখা পড়ার আশঙ্কা কমায়। শরীরের বিষাক্ত পদার্থ বের করে ত্বককে ভেতর থেকে রাখে উজ্জ্বল।

৪) রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে

শরীরে প্রবিষ্ট অনেক ক্ষতিকর ব্যাক্টেরিয়াকে ধ্বংস করতে পারে লেবুতে থাকা ভিটামিন সি। ফুড পয়জ়নিং কিংবা ডায়েরিয়া প্রতিরোধে তাই পাতিলেবুর রস কাজে দেয়। লেবু শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই সংক্রমণ ঠেকাতেও রোজ নিয়ম করে লেবুপানি পান করা উচিত।

৫) রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় পাতিলেবুর রস ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের ক্ষেত্রে লেবুতে উপস্থিত ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ভাল কাজে দেয়। তা হার্ট অ্যাটাকের আশঙ্কাও কমিয়ে হার্টকে সুস্থ রাখে।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit