শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

নাসিরনগরে মা-ছেলের উপর এসিড নিক্ষেপের ঘটনায় তিনজনের কারাদণ্ড

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৫১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মা ও ছেলের উপর এসিড নিক্ষেপের ঘটনায় তিনজনের পত্যেককে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এই দণ্ডাদেশ প্রদান করেন। কারাদণ্ডাদেশের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত আলীম উদ্দিন খানের ছেলে নক্কু খান, মৃত এনাম খানের ছেলে উজ্জল খান, হাফিজ উদ্দিন খানের ছেলে সোহাগ মিয়া। এর মধ্যে সোহাগ ও উজ্জল পলাতক রয়েছে। 

আদালত সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের সুমা বেগমের স্বামী জহির খান প্রায়ই নির্যাতন চালাতেন। এ ঘটনায় তিনি আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আদালত জহির খানকে কারাগারে পাঠায়। এরই জের ধরে জহির খানের বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সন্ধ্যায় ঘরে ঢুকে সুমা বেগম ও তার ছেলে আকাশ খানের উপর এসিড নিক্ষেপ করে। এতে তারা দু’জনই আহত হন। এ ঘটনায় সুমা বেগম বাদী হয়ে আটজনকে আসামী করে নাসিরনগর থানায় মামলা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit