রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঘুম আমাদের কেন প্রয়োজন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বলা হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। শুধু সুস্থ থাকাই নয় বরং বেঁচে থাকতে হলেও পর্যাপ্ত ঘুম দরকার একজন ব্যক্তির। বিশেষজ্ঞদের মতে, বেঁচে থাকার জন্য আমাদের যেমন পানি বা খবার প্রয়োজন তেমনি প্রয়োজন ঘুম। প্রশ্ন হলো— আমরা কেন ঘুমাই বা আমাদের ঘুম কেন দরকার?

আমরা কেন ঘুমাই সে প্রশ্নের সঠিক উত্তর সয়ং চিকিৎসা বিজ্ঞানীদের কাছেই পরিষ্কার নয়। তবে গড়পড়তা উত্তর হলো—আমাদের শরীরবৃত্তীয় কারণেই আমরা ঘুমিয়ে থাকি। ঘুমের মধ্যে শরীরে নানা ধরণের জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হয়। পর্যাপ্ত ঘুম না হলে যা বাঁধাগ্রস্ত হয়। এসব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হলে শরীরে বাসা বাঁধতে পারে জটিল সব রোগ।

কিছু তত্ত্ব অনুযায়ী, শক্তি সংরক্ষণের জন্য আমাদের ঘুমের প্রয়োজন। ঘুমন্ত অবস্থায় আমাদের শরীরে ক্যালরির চাহিদা কমে যায়। ঘুমের মধ্যে আমাদের জৈবিক প্রক্রিয়া ধীর গতিতে চলে। অন্য কিছু তত্ত্ব বলছে, আমাদের শরীরের কোষগুলো মেরামতের জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ঘুমের মধ্যে আমাদের শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলো নিজেদের মেরামত করে এবং টিস্যুগুলো পুনরায় বৃদ্ধি পায় বলে জানাচ্ছে গবেষণা।

আমাদের মস্তিস্ক ঠিকভাবে কাজ করতে হলে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আমাদের মস্তিষ্কে বিলিয়ন বিলিয়ন নিউরন রয়েছে। ঘুমের মধ্যে এসব নিউরন সেল থেকে সারা দিন তৈরি হওয়া বর্জ্য পদার্থ পরিষ্কার করে। আমাদের স্মৃতিশক্তি তৈরিতেও ঘুমের অবদান রয়েছে।

ঘুম আমাদের ক্ষুধার হরমোন নিয়ন্ত্রণে রাখে। আর এর ফলে ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। ঠিকমতো ঘুম না হলে ক্ষুধা বৃদ্ধি পায়। ইনসুলিন হরমোন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ঘুম।

কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও বিজ্ঞানীরা মনে করেন হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ঘুম। পর্যাপ্ত ঘুমের অভাব ও হৃদযন্ত্রের সমস্যার যোগসূত্র থেকেই সিদ্ধান্তে এসেছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit