বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

‘আমার বাচ্চাকে সোনার চেইন পরিয়ে দোয়া করে দিল পরীমনি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শিরিন শিলার ভাতিজাকে দেখতে গিয়েছিলেন ঢালিউডের আরেক চিত্রনায়িকা পরীমনি। এ সময় নিজ হাতে নবজাতক শিশুকে সোনার চেইন উপহার দিয়ে গলায় পরিয়ে দেন পরীমনি। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিরিন শিলা। 

পরী যখন বাবুকে আদর করছিল, রাজ্য মায়ের কোলে অন্য বাবুকে দেখে অনেক রাগ করছিল, মায়ের ভালোবাসার ভাগ ও অন্য কাউকে দিতে দেবে না ছেলেরা মা ভক্ত হয়, রাজ্যকে দেখলে বোঝা যায় ‘মা’ তার পুরো পৃথিবী।

পরীমনিকে উদ্দেশ্য করে শিরিন শিলা লেখেন— ফেসবুকে বেশি কিছু লেখার অভ্যাস আমার নেই। অনেক কিছু লিখতে মন চায় কিন্তু পারি না। আমি আমার মনের কথা তোকে আলাদা করে বলব। শুধু বলতে চাই ভালোবাসা এবং দোয়া তোর জন্য সবসময়।

দোয়া করি তুই তোর জীবনযুদ্ধে জয়ী হয়ে সন্তানকে নিয়ে অনেক ভালো থাক। এবং তোর ভক্তদের কাছে নতুন কাজ নিয়ে ফিরে আয়। সবাই তোকে নায়িকা পরীমনি হিসেবে বড়পর্দায় আবার দেখতে চায়। উল্লেখ্য, ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাতা শুরু করেন শিরিন শিলা। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit