রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

মাহমুদউল্লাহকে দলে না ফেরালে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে জাতীয় দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে এ দাবি জানান মাহমুদউল্লাহ রিয়াদ সমর্থক গোষ্ঠী।

রিয়াদের পরিবর্তে যাদের দলে নেওয়া হয়েছে, তাদের নিয়েও প্রশ্ন তুলছেন সমর্থকরা। তারা বলেন, মাহমুদউল্লাহকে বাদ দিয়ে বাকি যে তিনজনকে নেওয়া হয়েছে, তাদের পারফরম্যান্স বেশ লো। প্রধানমন্ত্রী একজন ক্রিকেট অনুরাগী মানুষ, আশা করি তিনি বিষয়টি বিবেচনায় রাখবেন। আমরা গণভবনে গিয়ে তার নিকট স্মারকলিপি প্রদান করবো।

মানবন্ধনে আবু জাফর নামে মাহমুদউল্লাহর এক ভক্ত বলেন, রিয়াদ একজন টপ অর্ডার ব্যাটার। তাকে এভাবে বাদ দেওয়াটা মোটেই ঠিক হয়নি। আমরা আবেগ নয়, পারফরম্যান্স দিয়ে বিচারের কথা বলছি। যখন দেখলাম রান করার পরেও তাকে বাদ দেওয়া হলো, তখনই সিদ্ধান্ত নিলাম যে প্রতিবাদ করবো।

এর আগে রিয়াদকে দলে ফেরানোর দাবিতে তার নিজ জেলা ময়মনসিংহেও মানববন্ধন করেছেন সমর্থকরা। গত মার্চের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপের জন্য শনিবার ঘোষিত ২০ সদস্যের দলেও জায়গা হয়নি তার। 

৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ দলেও তার জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তার কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এশিয়া কাপের দলই বিশ্বকাপে খেলবে। 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit