রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

নেটে আপত্তিকর ছবি প্রকাশ, সাবেক প্রেমিককে ১২০ কোটি ডলার জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের। সেখানে একটি আদালত রিভেঞ্জ পর্নের ভিকটিম হিসেবে এক নারীকে ১২০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার কোটি টাকারও বেশি) দিতে তার সাবেক প্রেমিককে নির্দেশ দিয়েছেন। আদালতে এ সম্পর্কিত নথিপত্রে ওই নারীর নাম শুধু ‘ডিএল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ২০২২ সালে তার সাবেক প্রেমিকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। ‘রিভেঞ্জ পর্ন’ বা প্রতিশোধমূলক পর্ন হচ্ছে যৌন মিলনের ভিডিও বা ছবি অনুমতি ছাড়াই অনলাইনে প্রকাশ করা। যার মূল উদ্দেশ্য হচ্ছে, সঙ্গীকে বেকায়দায় ফেলা। অভিযোগ ছিল, তাদের মধ্যকার সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই ব্যক্তি তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অনলাইনে প্রকাশ করে তাকে জনসমক্ষে লজ্জায় ফেলে দেন।

ওই নারীর আইনজীবী বলছেন, ‘ছবিভিত্তিক যৌন হয়রানির’ শিকার ওই নারীর জন্য আদালতের রায় একটি জয়।’ মামলার লিড ট্রায়াল আইনজীবী ব্রাডফোর্ড গিলডে বলেছেন, ‘ওই নারীর যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এ রায় সেটি ফিরিয়ে আনতে সহায়তা করবে।’আইনজীবীরা শুরুতে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিলেন। গিলডে বলেন, ‘আমরা আশা করি ক্ষতিপূরণের অঙ্কটি একটি বার্তা দেবে এবং এটি অন্যদের এ ধরনের ঘৃণ্য কাজে জড়িত হওয়া থেকে প্রতিরোধ করবে।’

আদালতের তথ্য-প্রমাণ অনুসারে, ওই নারী ও তার সাবেক প্রেমিকের মধ্যে সম্পর্ক শুরু হয়েছিল ২০১৬ সালে। তখন ওই নারী তার ব্যক্তিগত কিছু ছবি প্রেমিকের সঙ্গে শেয়ার করেন। কিন্তু ২০২১ সালে তাদের মধ্যকার সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এমনকি ওই নারীর অনুমতি ছাড়া প্রাপ্তবয়স্কদের একটি ওয়েবসাইটেও তিনি এগুলো তুলে দেন।

সূত্র : বিবিসি

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit