শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা ও আশপাশের কিছু এলাকায় বৃষ্টির পর আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান। টানা ভারি বৃষ্টির মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার আভাস নগরবাসীর জন্য সুখবর।

বজলুর রশিদ বলেন, শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমে যাবে, তবে রোববার থেকে আবারও বাড়তে পারে। আজকে মূলত ঢাকা ও আশপাশের কিছু এলাকায় এবং রংপুরে বৃষ্টি হচ্ছে। তবে ঢাকায় যে বৃষ্টিপাত হচ্ছে, সেটির পরিমাণ খুব বেশি নয়। ঢাকায় আজ এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগের চেয়ে বৃষ্টি কম হবে বলেও জানান তিনি।

এদিকে বুধবার আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ‍

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit