বিনোদন ডেস্ক : হঠাৎ করেই বিয়ের খবরে চমকে দেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার বিয়ের খবর এখন রীতিমতো চর্চায়। সাড়ে ৮ বছর প্রেম করার পর গত ১১ আগস্ট প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেছেন ছোট পর্দার এ তারকা। সোমবার (১৪ আগস্ট) বিকেলে ফেসবুক পাতায় বরের সাথে একটি ছবি দিয়ে খবরটি শেয়ার করেন তিনি।
জানা গেল, বিয়ের দুদিন পর স্বামী শেখ রেজওয়ানকে নিয়ে হানিমুনে মালদ্বীপ উড়াল দিয়েছেন ফারিণ।
অভিনেত্রী জানান, ১১ আগস্ট রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। এরপর ১৩ আগস্ট স্বামীকে নিয়ে হানিমুনের উদ্দেশে উড়াল দিয়েছেন মালদ্বীপ! চলতি সপ্তাহেই দেশে ফিরবেন বলেও জানান ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এর এই তারকা।
রেজওয়ানের সাথে তার প্রেমের শুরু কলেজ জীবন থেকে। অভিনয় জগতে পা রাখার পর জীবন দ্রুত বদলে যায়। আর এই সময়টাতেও ছায়া হয়ে পাশে ছিলেন রেজওয়ান।
কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩২