বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

সুইডেনকে কাঁদিয়ে ফাইনালে স্পেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে এর আগে কেবল দুই আসর খেলারই অভিজ্ঞতা ছিল। শেষ ষোলোতে উঠাই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। কিন্তু এবারের আসরে নতুন ইতিহাস গড়ে ফাইনাল খেলতে যাচ্ছে স্পেন। আজ নাটকীয় সেমিফাইনালে সুইডেনকে কাঁদিয়ে ২-১ গোলের জয় পায় তারা।

অকল্যান্ড স্টেডিয়ামে ম্যাচের প্রথম ৮০ মিনিট দেখে বোঝার উপায় ছিল না শেষ ১০ মিনিটে এতো নাটকীয়তা ভর করবে। অতিরিক্ত সময়ের দিকে এগোতে থাকা ম্যাচটি উপহার দিল এক রোমাঞ্চকর সমাপ্তির। ৮১ মিনিটে দারুণ এক গোলে স্পেনকে এগিয়ে দেন টিনেজার সালমা পারায়উলো।  

এতো কম সময় বাকি থাকতে সমতায় ফিরে আসার নজির খুব একটা নেই নারী ফুটবলে। কিন্তু সুইডেন ঠিক সেই কাজটাই করলো। ৮৮ মিনিটে রেবেকা ব্লমভিস্টের গোলে উচ্ছ্বাসে ভাসে তারা। কিন্তু সেই উচ্ছ্বাস দুই মিনিটও স্থায়ী হয়নি। ৮৯ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ এক শটে স্পেনকে ফের এগিয়ে দেন অধিনায়ক অলগা কারমোনা।

এর কিছুক্ষণ পর রেফারির শেষ বাঁশি বাজতেই হতাশায় নুয়ে পড়েন সুইডেনের ফুটবলাররা। পরপর দুই আসরে সেমিফাইনাল খেলেও ফাইনাল অধরাই থাকল তাদের কাছে। আসরের অপর সেমিফাইনালে কাল বিকাল ৪টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit