বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর 

বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসক তাজনূভা জাবীন। সোমবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

তাজনূভা বলেন, প্রায়ই বলি, বর্তমান সরকার স্বাভাবিক নিয়মের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। এমন না আমাদের দেশে পাঁচ বছর পর পর ন্যূনতম গণতন্ত্র মেনে নির্বাচন হচ্ছিল যার ধারাবাহিকতায় এই দফা বিএনপি ক্ষমতায়। একেবারেই এমন না। অনেকগুলো মানুষকে জীবন দিয়ে, রক্ত দিয়ে জুলাই গণঅভ্যুথান সফল করে তারপর এই সংসদ বসছে। 

তিনি বলেন, তাই সরকারের ১৮০ দিনের কথা বলতে গেলে তাদের দলীয় নির্বাচনি ইশতেহারের চেয়েও আমার বা আমাদের কাছে গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার, জুলাইয়ের ওয়াদা। এসব বলা শুরু করলেই উনারা জুলাইয়ের চেতনার ব্যবসা বলে কাউন্টার দেওয়ার চেষ্টা করেন, খুব একটা লাভ হয় না। সুতরাং সিস্টেম পরিবর্তনের দিকে এই সরকার কতটুকু যাচ্ছে বা মিনিমাম আগ্রহ দেখাচ্ছে কিনা সেটাই মুখ্য আমাদের কাছে, ঠিক গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের থেকে। চরম হতাশা সেখানে। 

এনসিপির সাবেক এ নেত্রী বলেন, বিভিন্ন কার্ড, খাল খনন ইত্যাদির তারিফ করি, কিন্তু ঠিক যখন মানুষ রান্নার জন্য গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ নাই- অসহনীয় দুর্ভোগে জ্বালানির ধাক্কায় যাতায়াত ভাড়া বেশি, জিনিসের দাম বেশি, মাস শেষে আবার এই বিদ্যুৎ গ্যাসের বিল, ঠিক তখন কার্ড বিতরণ, খাল খনন গৌণ শোনায়, দেখায়। তার ওপর জুডিশিয়ারি, পুলিশ, মানবাধিকার, দুদক, স্থানীয় প্রশাসন সবকিছুতে দলীয়করণের চূড়ান্ত আয়োজন, ভীষণ হতাশার।   

তাজনূভা বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধানে বাজেট বরাদ্দ বাড়িয়ে, নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা ডেডলাইনসহ না বলে বরং একদিকে সেই পুরনো গ্যাস আমদানি নির্ভরতা বাড়াচ্ছে অন্যদিকে অলিগার্কদের ফেসিলিটেট করছে, সো কোথায় নতুনত্ব? কোথায় পরিবর্তনের উদ্যোগ? আমরাও জানি সংকট স্থায়ী সমাধানে সময় লাগবে কিন্তু এত গুরুত্বপূর্ণ বিষয়ে দেশবাসীকে আশস্ত না করে ক্রাইসিসের সময় কার্ড বিতরণ বেশ বেমানান। অন্তত আমার কাছে। এটা ৬ মাসের সফলতা পরিমাপের মানদণ্ড হতে পারে না। পোস্টের শেষে তিনি বলেন, মাত্র ছয় মাস গেছে, আপনারা প্ল্যান পরিবর্তন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit