বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নোয়াখালীতে হ্যান্ড টলি চাপায় ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২১৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে হ্যান্ড টলি চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার টু পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.জয়নাল আবেদীন (৪৫) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর বাগ্যা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।  তিনি স্থানীয় সমিতির বাজারের একজন মুদি দোকানদার ছিলেন।  
স্থানীয় বাসিন্দা ইয়াছিন রনি জানায়, ব্যক্তিগত কাজে জয়নাল দুপুর পৌনে ২টার দিকে নিজের মোটরসাইকেল চালিয়ে পরিষ্কার বাজার থেকে আটকপালিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার টু পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই হ্যান্ড টলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।  এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।  পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।  
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, পালিয়ে যাওয়া চালকসহ হ্যান্ড টলি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।  লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit