রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

জসিম: ফাইট ডিরেক্টর থেকে নায়ক, পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৮৩ Time View

বিনোদন ডেস্ক : অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা থাকলেও শুরুর দিকে তিনি ছিলেন সিনেমার ফাইট ডিরেক্টর। ইচ্ছে ছিল পর্দার আড়ালে ফাইটার হিসেবেই ক্যারিয়ার গড়বেন। সত্তরের দশকে বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার অন্যতম প্রবর্তক তিনি। ঢাকাই চলচ্চিত্রে ‘ফাইটিং গ্রুপ’-এর শুরুটা হয় তার হাত ধরেই। যেহেতু ফাইট জানতেন অভিনয় শুরু করেন খলনায়ক হিসেবে। পর্দায় তার মারামারি দেখে দর্শকরা হাততালি দিত। এরপর তাকে নায়ক হিসেবে সুযোগ দিয়ে দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করেন ‘অমর শরীফ’ সিনেমা। সেই সিনেমাটি এত জনপ্রিয় হয়েছিল যে তাকে আর পেছনে তাকাতে হয়নি।

বলছিলাম নায়ক জসিমের কথা। পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন হলেও জসিম নামেই তিনি পরিচিত ছিলেন। ১৯৫০ সালে আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন জসিম। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৭৩। জন্মদিনে দিনটিকে স্মরণ করছেন তার সন্তানেরা। শৈশবে বাবাকে হারিয়ে মা নাসরিনের কাছে বেড়ে উঠেছেন তারা।

বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি জসিমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী। তারা কাজ করছেন সংগীতজগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত আছেন ‘ওইনড’ ব্যান্ডের সঙ্গে। রাতুল ওইনডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার। জার্মানিতে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় হেভি মেটাল উৎসব ওয়াকেন ওপেন এয়ারে প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে হেভি মেটাল ব্যান্ড ট্রেইনরেকের সঙ্গে অংশ নেন রাহুল। ২০০৯ সালে গানে অভিষেক ঘটে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জসীমপুত্র রাহুলের।

পুরো ক্যারিয়ারে জসিম প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ-নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘নবাবজাদা’, ‘অভিযান’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘ভাইবোন’, ‘মেয়েরাও মানুষ’, ‘পরিবার’, ‘রাজা বাবু’, ‘বুকের ধন’, ‘স্বামী কেন আসামী’ ইত্যাদি।

১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান জসিম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল পুরো ঢালিউডে। প্রয়াত এ নায়ককে স্মরণীয় করে রাখতে এফডিসিতে একটি ফ্লোরের নামকরণ করা হয় ‘বীর মুক্তিযোদ্ধা জসিম ফ্লোর’।

নায়ক, পরিচালকের বাইরেও জসিম ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit