রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

ডিমের বাজার নিয়ে মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : এবার ডিমের বাজার নিয়ে মুখ খুললেন বাণিজ্যমন্ত্রী। টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডিমের দাম নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে আমদানির সিদ্ধান্ত আসবে বলেও জানান মন্ত্রী। 

রোববার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারের সামনে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন‌ী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। 

গত কয়েকদিন ধরেই অস্থির ডিমের বাজার। দাম উঠেছে ডজন ১৬০ থেকে ৭০ টাকায়। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণের কাজটি কার? বাণিজ্য মন্ত্রণালয় নাকি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের- এ নিয়েও আছে ধোয়াশা। বাণিজ্যমন্ত্রী এবার সরাসরিই বললেন, ডিমের উৎপাদন খরচ কতো? দামই বা কতো হওয়া উচিত তা প্রাণিসম্পদ মন্ত্রণালয়েরই ঠিক করার কথা। সরবরাহে সংকট হলে ডিম আমদানি করা যেতে পারে, তবে এজন্যও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন বলেও জানান মন্ত্রী। 

প্রাণিসম্পদ মন্ত্রণালয় যদি এসব তথ্য আমাদের দেয়, তবে বাজার বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দেবে বলে জানান তিনি।

এদিকে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেলের পাশাপাশি চিনিও দেয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। 

বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেশি এবং না পাওয়ার কারণে কিছু দিন চিনি দেওয়া হচ্ছে না। বিকল্প বাজার‌ থেকে চিনি কেনা হয়েছে, আশা করি দ্রুত চিনি দেওয়া সম্ভব হবে। 

দরিদ্রদের কষ্ট লাঘবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রম চালু থাকবে বলেও জানান মন্ত্রী। 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit