রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

ঈদের আগেই ৬টি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন মাহফুজুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : আগামী ঈদুল ফিতরের আগেই ছয়টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ড. মাহফুজুর রহমান। শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ৮ নম্বর ফ্লোরে এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২ চুক্তি স্বাক্ষর ও মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। ‘চলচ্চিত্রের সম্ভাব্য সুদিনে আসুন মিলনের বন্ধনে এক হই’-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রথমবারের মতো সদস্য ও ওয়েব ফিল্ম পরিচালকদের উৎসাহ দিতে হাত বাড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ কাজে সংগঠনটি পাশে পেয়েছে এটিএনকে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে ড. মাহফুজুর রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন ২৪ ঘণ্টা এফডিসিতে লোকসমাগম হতো। সব সময় শিল্পীদের পদচারণে মুখর ছিল এই প্রাঙ্গণ। কিন্তু এখন এখানে ভূতুড়ে একটা পরিবেশ। কাজ না থাকায় কত লোক যে বেকার হয়ে গেছে তার হিসাব নেই। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। চলচ্চিত্রের অবস্থা আমরা আগের মতো ফিরিয়ে আনতে চাই। এ জন্য সিদ্ধান্ত নিয়েছি, আগামী ঈদুল ফিতরের আগে আমি ছয়টি সিনেমা নির্মাণ করবো। এ জন্য পরিচালক সমিতির সাথে আজ চুক্তিবদ্ধ হয়েছি।

তিনি আরো বলেন, “এর আগে আমি যতগুলো সিনেমা বানিয়েছি বেশির ভাগ সুপারহিট হয়েছে। ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘ভালোবাসি তোমাকে’, ‘সাবধান’ তার মধ্যে অন্যতম। এরপর সিনেমায় ধস নামা শুরু হয়। ভালো সিনেমা হওয়ার পরও দেখা যায় সিনেমা হলে লোক হয় না। তবে গত ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তাতে বোঝা যাচ্ছে চলচ্চিত্রের অবস্থা আবার ফিরবে। চিত্রনায়ক সাইমন সাদিক ও ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন কবির টুটুল, পরিচালক শাহ আলম কিরন, জাকির হোসেন রাজু, মনতাজুর রহমান আকবর, অভিনয়শিল্পী সোহেল রানা, অরুণা বিশ্বাস, রোজিনা, নিরবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit