শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

তারেক-জুবাইদার বিরুদ্ধে রায় দেয়ানো হয়েছে: আমির খসরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১১ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুর্নীতি মামলায় তারেক-জুবাইদার সাজা এবং অবৈধ সরকারের অন্যায়, অবিচার ও দুঃশাসনের প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা আইনের নামে বেআইনী কাজ করছে এবং অসাংবিধানিকভাবে সংবিধান সংশোধন করেছে।

তিনি আরও বলেন, ‘অনির্বাচিত দখলদারের হাতে যদি দেশ চলে, তাহলে এমন কাজ করবেই। দেশের টাকা বিদেশে পাচার করতে হলে ভোট চুরি করে নির্বাচনে জিততে হবে। আর এজন্য নির্বাচন কমিশন থাকতে হবে। তাই তারা এখন সব কিছু আওয়ামী সংস্থায় পরিণত করছে। তারা তাদের নিজেদের মত করে সব করছে।’বিচারপতির কথা এখন কেউ শোনে না – এ মন্তব্য করে তিনি বলেন, গণতন্ত্র হত্যার জন্য বিচার বিভাগকে ব্যবহার করছে তারা। আইনের নামে বেআইনী কাজ করাচ্ছে বিচারপতিদের দিয়ে। তাদের অবস্থা এখন এমন হয়েছে, কেউ তাদের কথা শুনে না; রায়ও মানে না।

এসব থেকে মুক্তি পেতে এ সরকারকে বিদায় করাই এখন একমাত্র পথ বলে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ। আর রাষ্ট্রকে মেরামত করার জন্য সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন তিনি। এ ফ্যাসিস্ট সরকার যে শক্তিগুলোকে অপশক্তি হিসেবে ব্যবহার করাচ্ছে সেগুলো তুলে ধরার কথা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ১৫ বছরে মিডিয়ার কার্যক্রম নিয়ে আগামী ১৪ আগস্ট মিডিয়ার ওপর একটি বই বের করা হবে। সেখানে সব বিষয় উঠে আসবে।এ সময় দ্রুত আওয়ামী লীগকে সরকার থেকে সরে যেতে অনুরোধ করেন আমির খসরু। তিনি বলেন, এতে যত দেরি করবেন পরিস্থিতি তত ভয়াবহ হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit