সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

মনিরামপুরে অজ্ঞানপার্টির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংক, আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২২৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে অজ্ঞানপার্টির তৎপরতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ফলে জনমনে এখন আতংক বিরাজ করছে। তবে আশার কথা হলো পুলিশ এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে আবদুস সালাম নামে এক যুবককে আটক করেছে। পুলিশ বলছে অজ্ঞানপার্টির সদস্যদের আটকের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধীক টিম রাতদিন এলাকায় কাজ করে চলেছেন। আটক আবদুস সালাম উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের দত্তকোনা গ্রামের ভাষান গাজীর ছেলে। সালামের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার গভীররাতে অজ্ঞানপার্টির সদস্যরা উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের দত্তকোনা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কওসার আলীর বাড়িতে হানা দেয়।

এসময় কওসার আলী ও তার স্ত্রী রেবেকা খাতুনকে ঘর থেকে বের করে চোখেমুখে চেতনা নাশক স্প্রে করে পাশের রান্নাঘরের মধ্যে আটকিয়ে রাখে। পরবর্তিতে পার্শ্ববর্তি কৃষক হারুন আর রশিদ ও অবসরপ্রাপ্ত আনসার ভিডিবির প্রশিক্ষক কাজী হোসাইনের বাড়িতে ঢুকে অনুরুপভাবে পরিবারের লোকজনের চোখেমুখে চেতনানাশক স্প্রে করে। পরিবারের সকলকে অচেতন করে একে একে তিনটি পরিবার থেকে স্বর্নালংকার, নগদসহ প্রায় পাঁচলাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।পরদিন বুধবার সকাল সাতটার দিকে প্রতিবেশীরা অচেতন অবস্থায় স্কুল শিক্ষক কওসার আলী ও তার স্ত্রী রেবেকা খাতুন, অবসরপ্রাপ্ত আনসার ভিডিবির প্রশিক্ষক কাজী হোসাইন, কৃষক হারুন আর রশিদ, গৃহবধু তানিয়া খাতুনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এর মধ্যে অবস্থার অবনতি হওয়ায় স্কুল শিক্ষক কওসার আলী ও তার স্ত্রী রেবেকো খাতুনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত ৭ আগষ্ট রাতে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ত্র্রিপুরাপুর গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আশরাফ আলীর বাড়িতে হানা দেয় অজ্ঞানপার্টির সদস্যরা। এ সময় তারা আশরাফ আলী ও তার স্ত্রীকে চেতনানাশক স্প্রে করে অচেতন করার পর নগদসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে চলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও সম্প্রতি পৌরশহরে অজ্ঞানপার্টির কবলে পড়ে হুরগাতী গ্রামের প্রবাসী আবদুর রহিমের স্ত্রী তানজিলা খাতুন স্বর্নালঙ্কারসহ দুইলাখ টাকার মালামাল হারান। হঠাৎ করে অজ্ঞানপার্টির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংক বিরাজ করছে। ফলে পুলিশ বেশ নড়ে চড়ে বসেছে। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দত্তকোনা গ্রামে অভিযান চালিয়ে আবদুস সালাম নামে এক যুবককে আটক করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ মনিরুজ্জামান জানান, আটক আবদুস সালামের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ছিনতাই, মাকদদ্রব্য সহ সাতটি মামলা রয়েছে। পুলিশের ধারনা তাকে জিজ্ঞাবাদে অজ্ঞানপার্টি সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করা সম্ভব হবে।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit