মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

চৌগাছায় দুই ব্যবসায়ীকে জরিমানা

এম, এ, রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

এম, এ, রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দুই ব্যবসায়ীর নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৯ আগস্ট) বিকেলে চৌগাছা পৌর শহরের বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও চৌগাছা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। তিনি পৌর শহরের পুরাতন পোষ্ট অফিস এলাকায় অভিযান চালান।

এ সময় চাউল ব্যবসায়ী ও পৌর শহরের হুদাচৌগাছা এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে মোহাম্মদ নবাই মন্ডলকে চাউলে পাটের বস্তা ব্যবহার না করায় পণ্যে পাটজাত দ্রব্য আইন ২০১০ এর ১৪ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন। পরে শহরের শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ওজনে কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪১ ধারায় দুই হাজার টাকা জরিমানা করেন।

অভিযান চলা কালে তার সাথে ছিলেন চৌগাছা থানার এস আই জাফর আহম্মেদ ও যশোর বিএসটিআই এর কর্মকর্তারা। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিট্রেট ও চৌগাছা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, এ অভিযান অব্যহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit