বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

মুজিববর্ষ উপলক্ষ্যে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে নওগাঁ জেলায় ২০২টি ভুমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১২০ Time View
নওগাঁ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষ্যে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে নওগাঁ জেলায় ২০২টি ভুমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে  ২২,১০১টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন কর্মসূচির আওতায় ২ শতাংশ খাস জমিসহ গৃহ প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন তার মধ্যে নওগাঁ জেলায় এই ২০২টি পরিবার গৃহ পেলেন। জেলার নওগাঁ সদর উপজেলার ১৩০টি, আত্রাই উপজেলার ৪৫টি এবং বদলগাছি উপজেলার ২৭টি পরিবারের মধ্যে বরাদ্দকৃত গৃহের চাবি হস্তান্তর করা হয়।

নওগাঁ জেলায় প্রথম পর্যায়ে ১০৫৬টি পরিবার, ২য় পর্যায়ে ৫০২ টি পরিবার, ৩য় পর্যায়ে ৭৩৭টি পরিবার এবং চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ১২৯০টিসহ ইতিপূর্বে জেলার মোট ৩৫৮৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে। আর চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ২০২টি গৃহ প্রদানের মধ্যে দিয়ে পুনর্বার মোট পরিবারে সংখ্যা দাঁড়ালো ৩৭৮৭টি।বুধবার ২০২টি পরিবারের মধ্যে গৃহ প্রদান করায় জেলায় হালনাগাদ নিরুপিত ভুমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা অনুযায়ী নওগাঁ জেলাকে শতভাগ ভুমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিটিভি’র মাধ্যমে ভুমিহীন গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে স্থানীয়ভাবে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, ভাবপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোঃ রায়হানুজ্জামান সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা,  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ।

কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit