শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২২৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় জেলা শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গমাতার পথিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনভিত্তিক আলোচনা সভা, স্মৃতিচারণ ও উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৪ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit