সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী

মনিরামপুরে পেট্রোল পাম্পসমুহের বিরুদ্ধে তেল কম দেওয়ার অভিযোগ,২ পাম্পকে জরিমানা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২১১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পেট্রোল পাম্পসমুহের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তেল কম দেওয়ার অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার বিকেলে মনিরামপুর পৌরশহরে দুইটি পট্রোলপাম্পে অভিযান চালিয়ে হাতেনাতে তেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছেন। ফলে পাম্প দুইটিতে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অধিক বেশি কম দেওয়ার অভিযোগে অর্থদন্ডের পাশাপাশি একটি পাম্পে পেট্রোল বিক্রি করা অস্থায়ীভাবে নিষেধাঙ্গা জারী করা হয়েছে।

জানাযায়া, মনিরামপুর উপজেলায় মোট চারটি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে পৌরশহরে রয়েছে মেসার্স জিএন ফিলিং ষ্টেশন, মেসার্স মনিরামপুর ফিলিং ষ্টেশন ও তানিয়া এলপিজি ফিলিং ষ্টেশন। অপরটি রয়েছে রাজগঞ্জ বাজারে মেসার্স রাজ ফিলিং ষ্টেশন। তবে পাম্পসমুহের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভ’ক্তভোগীদের অভিযোগ ছিল ওজনে কম দেওয়ার। ফলে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভ’মি) আলী হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে প্রথমে পৌরশহরের গরুহাট মোড়ে মেসার্স জিএন ফিলিং ষ্টেশনে অভিযান চালান।

এসময় ফিলিং ষ্টেশনের মালিককে পাওয়া না গেলেও সেখানে উপস্থিত ছিলেন ম্যানেজার অসিম কুমার ঘোষ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হোসেন জানান, অভিযানে তেল পরিমাপ করে ডিজেল ও পেট্রোল ওজনে মাত্রাতিরিক্ত কম দেওয়ার অভিযোগ হাতেনাতে প্রমান পাওয়া যায়। ফলে জিএন ফিলিং ষ্টেশনকে পেট্রোল বিক্রির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে মনিরামপুর ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে মেশিনের ডিসপেনসিং ইউনিটের ফ্লোকন্ট্রোলিং ডিভাইসের সিল না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে এসময় অন্যান্যের মধ্যে অংশ নেন বিএসটিআইয়ের পরিদর্শক আলী হাসান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit