শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ইমরানের সঙ্গে দেখা করে যে অভিযোগ করলেন আইনজীবী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তোশাখানা মামলায় শনিবার (৫ আগস্ট) গ্রেফতার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর পর তাকে অ্যাটক কারাগারে রাখা হয়েছে। গ্রেফতারের পর গতকাল সোমবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পেরেছেন তার আইনজীবী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান খানের আইনজীবী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে একটি ছোট ঘর দেওয়া হয়েছে, যেখানে একটি খোলা ওয়াশরুম রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই প্রধানকে যে সেলটিতে রাখা হয়েছে তার খারাপ অবস্থার বিশদ বিবরণ দিয়ে আইনজীবী নাঈম হায়দার বলেন, সেলটিতে মাছি ও পোকা-মাকড়ের উৎপাত রয়েছে।

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তার পর থেকেই আগাম নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বড় বড় সমাবেশ করে আসছিলেন তিনি। পাশাপাশি সরকারও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছে। তোশাখানা মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় শতাধিক মামলা হয়েছে। গত শনিবার ইসলামাবাদের একটি সেশন আদালত তাকে তোশাখানা মামলায় অভিযুক্ত করে তিন বছরের সাজা দেয়। সেই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা, এক লাখ রুপি জরিমানা এবং পাঁচ বছরের জন্য তার রাজনীতি নিষিদ্ধ করা হয়। 

গ্রেফতারি পরোয়ানা জারির পর পরই পাঞ্জাব পুলিশ ইমরান খানকে তার লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে ইমরান খান এক ভিডিও বার্তায় নেতাকর্মীকে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানান। এদিকে ইমরানের আইনজীবী পাঞ্জোথা বলেন, পিটিআই প্রধান অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন এবং ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার আপিল দায়ের করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit