রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ডোমারে কেন্দ্রীয় সন্ন্যাসী মন্দিরের দৃষ্টি নন্দন তুলশী স্থান ভক্তদের মন কেড়েছে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৩০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় সন্ন্যাসী মন্দিরের দৃষ্টি নন্দন তুলশী স্থান সকল ভক্তদের মন কেড়েছে। প্রতি সোমবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত সাপ্তাহিক ভাবে তুলশী আরতি, মঙ্গলঘাট স্থাপন করে পুজা পাঠ ও অর্চনা করা হয়। সেখানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মলম্বী হাজারো ভক্তদের ঢল নামে, মন্দির প্রাঙ্গণ হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। প্রতি বছর ৫ই বৈশাখ মন্দিরের প্রতিষ্ঠা বাষিকী উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে পালন করেন ভক্তবৃন্দ। এ ছাড়াও দূর্গোউৎসব, সরস্ব^তী ও কালী পূজা সহ নানামূখী উৎসবে মেতে উঠে এলাকার সনাতন ধর্মলম্বী মানুষ।

মন্দিরের সামনে সন্নাসীর ধাম, মাঝখানে দূর্গোমন্ডপ এবং পাশেই রয়েছে দৃষ্টি নন্দন তুলশী স্থান। মন্দিরের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার মানি নিজেই প্রতিদিন সকালে মন্দিরের পুজা পাঠ শেষে পরিস্কার পরিছন্নতার কাজে ব্যাস্ত সময় পার করেন। তিনি জানান, সরকারী কোন সহায়তা ছাড়াই কমিটির লোক জনের নিজস্ব অর্থায়নে মন্দির সস্কার, মেঝে পাকা করণ, ভক্তদের বসার স্থান ও তুলশী স্থান নির্মান করেছে। তবে জনপ্রতিনিধি বা সরকারী কোন সহযোগিতা পেলে অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এলাকার মানুষ তারা চির কৃতজ্ঞ থাকবে।

সেখানে নিয়মিত সেবা প্রদান করেন পুরোহিত বিজয় চক্রবর্তী। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে নিপুন হাতে মন্দিরটি নতুন সাজে ফুটিয়ে তুলেছে নির্মাণ শ্রমিক পলাশ চন্দ্র রায়। কোষাধক্ষ্য দিপক কুমার মানি বলেন, নিজস্ব অর্থায়নে কাজ করে আমরা দিশেহারা হয়ে পড়েছি, এখনো অনেক কাজ বাকী রয়েছে, আগামীতে দূর্গেউৎসবে মন্ডপের অনেক কাজ করতে হবে। ঐতিহ্যবাহী মন্দিরটি ধরে রাখতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit