মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

দুর্গাপুরে নদীতে পরে কৃষক নিখোঁজ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১২০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাঁতারে নদী পার হওয়ার সময় হোসেন আলী (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাখালী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হোসেন আলী একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বিলের ধান ক্ষেতে ধানের চারা রোপনের জন্য চারা নিয়ে বের হন হোসেন আলী। যাওয়ার পথে নদী সাঁতারে পার হওয়ায় সময় পানিতে তলিয়ে যান তিনি। এরপর থেকে নিখোঁজ রয়েছে হোসেন আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। প্রাথমিক ভাবে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। ডুবুরিদল কে খবর দেওয়া হয়েছে, তারা আসার পর পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit