রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরি, ৪ স্থানে পুলিশের চেকপোস্ট

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৪৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার (০৭ আগস্ট) সকালে শহরের খৈয়াসা-বিরাসার সড়কের ওই অফিসটি খোলার পর বিষয়টি নজরে আসে। এই ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের ৪টি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন  জানান, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের পেছনের গ্রীল কেটে বারান্দার খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে চোরের দল। এসময় তারা একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর, ৪টি পেনড্রাইভ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। এরমধ্যে একটি পেনড্রাইভে ভিসা আবেদনকারিদের বায়োমেট্রিক ডাটা সংরক্ষিত ছিল। সকালে ভিসা আবেদন কেন্দ্রে আসার পর স্টাফদের নজরে চুরির বিষয়টি আসে।

তিনি আরও জানান, সকাল ৯টার পর ভিসা আবেদন কেন্দ্র থেকে আমাদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে এসে সদর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই কাজ শুরু করেছে। চুরি ঘটনার পর শহরের বিরাসার, ঘাটুরা, ভাদুঘর ও শিমরাইলকান্দি শেখ হাসিনা সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এই ঘটনায় ভিসা আবেদন কেন্দ্রের ইনচার্জ সবুর আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা দ্রুততম সময়ে চুরির রহস্য ও চোরাই মালামাল উদ্ধার
করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কিউএনবি/আয়শা/৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit