শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, হতে পারে আরও

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় আজ সকাল ৬টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে; এছাড়া দুপুর ১টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে।

কিউএনবি/অনিমা/৭ অগাস্ট ২০২৩,/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit