শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

পটল গাছ নয়, আমার গলায় ছুরি চালিয়েছে তারা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রাতের আধারে আব্দুল মান্নান নামে এক কৃষকের ২০ শতাংশ জমির হাজার হাজার ফুল ও ফলে ধরা পটল ক্ষেতের সকল গাছে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার(৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুল মান্নান ওই গ্রামের কাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের উচু ২০ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করে সংসার চলে কৃষক আব্দুল মান্নানের। চলতি মৌসুমে ওই জমিতে এবার পটল চাষাবাদ করেন। পটল গাছে পুরো মাচাংয়ে ছড়িয়ে পড়েছে ফুল, পটলও ধরেছে অনেক। কয়েকদিন থেকে বাজারে বিক্রিও শুরু করেছেন ক্ষেতের পটল। ফলপুর্ন পটল ক্ষেতে সারাদিন পরিচর্যা করেন কৃষক আব্দুল মান্নান।

রবিবার(৬আগস্ট) সকালে ক্ষেতে গিয়ে কৃষক আব্দুল মান্নান দেখতে পান তার পটল ক্ষেতের সকল গাছ মরে যাচ্ছে। পরে দেখতে পারে যে পটল গাছের মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়ায় কে বা কাহারা কেটে দিয়েছে। দুর্বৃত্তরা ২০ শতাংশ জমির প্রায় ৭/৮ শত পটল গাছের সবগুলো কেটে দেয়ায় গাছ গুলো মরে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, পটল ক্ষেতে ৭/৮ শত গাছ কেটে দিতে নুন্যতম এক ঘন্টার অধিক সময় লেগেছে। কে বা কাহারা শত্রুতা বশত এই অপকর্ম করতে পারে। সীমান্তবর্তি এলাকা হওয়ায় কেউ কেউ দাবি করছেন মাদকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে। কৃষক মান্নানের এলাকায় কারো সাথে তেমন কোন শত্রু নেই।

কৃষক আব্দুল মান্নান জানান, সন্তানের মতই পটল ক্ষেতে যত্ন করতাম। ফলনও হয়েছিল বাম্পার। পটল তুলে বাজারে বিক্রিও শুরু করেছি। এমন ফল ধরা ক্ষেতে কে যে আমার এত বড় ক্ষতি করল। পটল গাছ নয়, যেন আমার গলায় ছুরি চালিয়েছে। ন্যায় বিচার দাবি করেন তিনি।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির বলেন, এখন পর্যন্ত এরকম কোন অভিযোগ পাইনি। আপনার মুখেই জানতে পারলাম। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহির ইমাম বলেন, বিষয়টি জানা নেই। তবে খোজ খবর নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit