বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

৩ বিএনপি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপি ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তারা তিনজনই ঢাকা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের একটি বাসা থেকে তাদের তুলে নেওয়া হয়। যাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- ঢাকা জেলা বিএনপির আওতাধীন কেরানীগঞ্জের কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মমিন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম শহীদ ও সাভার থানা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান। 

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের একটি বাসা থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাদের তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয়।যুবদল নেতা শহীদের ভাই সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, গতকাল সন্ধ্যায় আমার ভাই যুবদল নেতা শহীদুল ইসলাম, সুরুজ্জামান কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুমিনুল ইসলামের বাড়িতে যান।

সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে শহীদুল, সুরুজ্জামান ও মমিনুলকে তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নেওয়ার পর থেকে কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। আজকে জানতে পারি ওরা সাভার ডিবি কার্যালয়ে আছে।’ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন বিপ্লব গণমাধ্যমকে বলেন, আমাদের অফিসারদের নেতৃত্বে বিশেষ অভিযান চলছে। তবে কত জনকে আটক করা হয়েছে এখনই বলতে পারছি না।

 

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit