মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

অনুমতি না পেয়ে ঢাকার সমাবেশ স্থগিত করল জামায়াত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত আজকের সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। এ জেরে আগামী রোববার (৬ আগস্ট) বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আজকের সমাবেশ বাস্তবায়নে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। আমরা বারবার বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়।

প্রশাসন সহযোগিতার পরিবর্তে একটি সংঘাতমুখর পরিবেশের অবতারণা করেছে অভিযোগ করে জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা আজ সোহরাওয়ার্দী উদ্যোনের সমাবেশের কর্মসূচি স্থগিত করছি। এর প্রতিবাদে ৬ আগস্ট বাংলাদেশের সব বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। তিনি আরও বলেন, জনগণের দাবি আদায়ে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। আমরা আবারও প্রশাসনের অগণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit