সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসবে’ আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজন করছে ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন।

আয়োজকরা জানিয়েছেন, এটি উৎসবের ষষ্ঠ আসর, যা শুরু হচ্ছে শুক্রবার (০৪ আগস্ট)।  ববিতা অভিনীত ‘নয়নমনি’ সিনেমা দিয়েই উৎসবটি শুরু হবে। এটি উদ্বোধনও করবেন ববিতা। জানা গেছে, আয়োজনে তার হাতে সম্মাননা তুলে দেবেন ডালাসের মেয়র।

বিষয়টি নিয়ে ববিতা বলেন, যে কোনো সম্মাননাই একজন শিল্পীর জন্য সম্মানের। শিল্পীরা কাজের মূল্যায়ন চায়। সেটা যদি পায় তাহলে তৃপ্তি, কাজের আগ্রহ আরও বেড়ে যায়। এ উৎসবে সবকিছু বলা যায় আমাকে ঘিরেই হচ্ছে। তাই বেশ ভালো লাগছে। বিশ্বের প্রায় সব বড় চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে আমার। দেশি-বিদেশি অনেক পুরস্কারও পেয়েছি। সব সম্মাননাই আমার কাছে অনেক গৌরবের।

ববিতা গত দুই মাসেরও বেশি সময় অবস্থান করছিলেন কানাডায় তার একমাত্র ছেলে অনিকের কাছে। সেখান থেকে যুক্তরাষ্ট্রে গেছেন। ‘বিশ্বের আঙিনায় বাংলা চলচ্চিত্র’ স্লোগান সামনে রেখে উৎসবটি শুরু হয় ২০১৬ সালে। এবারের উৎসবে আরও থাকছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, কৌশিক গাঙ্গুলির ‘কাবেরী অন্তর্ধান’, অতনু ঘোষের ‘শেষ পাতা’, শাহিল রনীর ‘মানুষ’সহ আরও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit