রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে পাকিস্তানের সংসদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (৪ আগস্ট) দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেশটির ক্ষমতাসীন জোটের সম্মানে একটি নৈশভোজ-সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানেই জাতীয় সংসদ ভেঙে দেয়ার তারিখ জোটের নেতাদের জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অনুষ্ঠানে যোগ দেয়া একটি সূত্র ডনকে এ কথা জানিয়েছে।

দেশটির সংবিধান অনুসারে, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি সংসদ ভেঙে দেয়া হয়, তাহলে ৯০ দিনে মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। আর সংসদের মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে। প্রতিবেদনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে আজ শুক্রবার মিত্রদের সঙ্গে চূড়ান্তা আলোচনা শুরু করবেন শাহবাজ শরিফ। এই প্রক্রিয়া সম্পন্ন করতে তিন দিন সময় লাগতে পারে।
 
২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে ক্রিকেটার থেকে রাজনীতিক ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই)। পিটিআই সরকার গঠন করলে সেই সরকারের প্রধানমন্ত্রী হন ইমরান খান। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ২০২২ সালে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৎকালীন পার্লামেন্টের বিরোধী দলগুলো। গত বছর ১০ এপ্রিল সেই প্রস্তাবের ওপর হওয়া ভোটাভুটিতে হেরে যায় পিটিআই।  ক্ষমতাচ্যুত হন ইমরান খান।
  
পিটিআই ক্ষমতাচ্যুত হওয়ার পর বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) নেতৃত্বাধীন দলগুলো ক্ষমতায় আসে। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামে মোট ১১টি দলের সমন্বয়ে গঠন করা জোট সরকারের প্রধানমন্ত্রী হন পিএমএলএনের চেয়ারম্যান শাহবাজ শরিফ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit