সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

প্রথমবারের মতো রাশিয়া-সিরিয়ার রাত্রিকালীন যৌথ মহড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো রাত্রিকালীন যৌথ মহড়া চালিয়েছে রাশিয়া ও সিরিয়া। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলার লক্ষ্যে এই মহড়া চালানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-মায়াদিন টিভি চ্যানেল বৃহস্পতিবার জানিয়েছে, তাদের বিমান বাহিনীর পাশাপাশি অ্যারোস্পেস ডিভিশন সিরিয়ার হামা প্রদেশে ওই দেশটির সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে। এতে সুখোই-২৪, সুখোই-৩৫ এবং কে-৫২ হেলিকপ্টারের সিরিয়ার সামরিক বাহিনীর পাশাপাশি কামান ইউনিট সক্রিয়ভাবে তৎপরতা চালায়।

সিরিয়ার ভূখণ্ডে এখনও যেসব সন্ত্রাসী সংগঠন তৎপরতা চালাচ্ছে তাদেরকে ঘায়েল করার অংশ হিসেবে কিছু কল্পিত অবস্থান তৈরি করা হয় এবং সেগুলোতে বোমাবর্ষণ করা হয়।

গত মাসেও সিরিয়া ও রাশিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে। কিন্তু সেটা রাত্রিকালীন মহড়া ছিল না।

সিরিয়ায় বড় ধরনের সন্ত্রাসী গোষ্ঠীগুলো অনেকটা নির্মূল হয়ে গেলেও এখনও কয়েকটি জঙ্গি গোষ্ঠী তৎপর রয়েছে। এসব সংগঠনের পেছনে আমেরিকার সমর্থন ও সহযোগিতা রয়েছে বলে সিরিয়ার সরকার অভিযোগ করে আসছে। সূত্র: স্পুটনিক গ্লোবইরান ফ্রন্ট পেজ নিউজতাসনিম নিউজ

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৩,/সকাল ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit