আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে সংঘর্ষ ও গোলাগুলিতে ৪৫ জন নিহত হয়েছে।
বিবিসির তথ্যমতে, বুধবার দেশটির তিনটি প্রদেশে পুলিশ অভিযান চালাতে গেলে মাদক কারবারিদের সঙ্গে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
এছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া প্রদেশে গত শুক্রবার থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গত সপ্তাহে সাওপাওলো প্রদেশের একটি শহরে স্পেশাল ফোর্সের এক কর্মকর্তাকে হত্যা করে মাদক কারবারীরা। এরপর থেকেই সাও পাওলো, রিও ডি জেনেইরো ও বাহিয়া প্রদেশে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে।
এই অভিযানে সময় বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:২৭