রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

কলকাতার সিনেমায় ‘নাসেক নাসেক’ খ্যাত অনিমেষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৪৫ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সঙ্গীত জগতের নতুন নক্ষত্র অনিমেষ রায়। তাঁর গাওয়া ‘নাসেক নাসেক’ গানটি পেয়েছে বিপুল জনপ্রিয়তা। এ বার কলকাতার সিনেমায় গান গাইলেন অনিমেষ। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রফিয়াত রশিদ মিথিলা।

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গান গাইলেন ‘নাসেক নাসেক’ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া সংগীতশিল্পী অনিমেষ রায়। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে অনির্বাণ চক্রবর্তী নির্মাণ করছেন ‘ও অভাগী’ সিনেমা।

সিনেমাটির টাইটেল গান গেয়েছেন অনিমেষ। সঙ্গীত পরিচালনা করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। এই গায়ক ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আমি সত্যিই খুশি। যে আমার উপর এতটা ভরসা করেছেন মৌসুমী দিদিরা। অর্ণবদা (শায়ন চৌধুরী অর্ণব) আমায় প্রথম সুযোগ দিয়েছিলেন কোক স্টুডিওতে। তার আগে লকডাউনের সময় ইউটিউব চ্যানেল, ফেসবুকে নিজের গান তৈরি করে দিতে শুরু করি। আমার দাদু, বাবা, মা সকলেই কিন্তু গানবাজনার মানুষ। পরিবারের থেকেই আমার এই গানের প্রতি ভালবাসা।’

বাড়িতে মা ছাড়াও রয়েছে তার দুই দাদা এবং এক দিদি। সকলেই গান ভালোবাসেন। হাজং ভাষাতেই গান গাইতেন। কিন্তু সংসারের চাপে আর গান নিয়ে এগোনো হয়নি। অনিমেষ বলেন, ‘তাই তো সব দায়িত্ব এখন আমার কাঁধে। পরিবারের স্বপ্নপূরণ আমাকেই করতে হবে। আমার পড়াশোনাও লোকগীতি নিয়ে। সদ্য মাস্টার্স ডিগ্রি শেষ করেছি।’

অনিমেষের স্বপ্ন হাজং ভাষা এবং সম্প্রদায়কে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়া। আপাতত একটু একটু করেই এগিয়ে যেতে চান। বেশ কিছু নতুন গানের কাজ রয়েছে তার ঝুলিতে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit