রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

২০ বছর পর আবারো মুক্তি পাচ্ছে হৃতিকের ‘কোই মিল গ্যায়া’

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৬১ Time View

বিনোদন ডেস্ক : বিশ বছর পূর্তি উপলক্ষে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউডের অন্যতম আইকনিক সাই-ফাই চলচ্চিত্র ‘কোই মিল গ্যায়া’র। হৃতিক রোশনের এ সিনেমাটি আগামী ৪ আগস্ট সারা ভারতে মুক্তি পাবে।

জানা গেছে, পরিচালক রাকেশ রোশন পিভিআরের সহযোগিতায় ভারতের ৩০টি শহরে ‘কোই মিল গ্যায়া’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রাকেশ পিঙ্কভিলার সাথে কথা বলার সময় জনপ্রিয় চলচ্চিত্রটির পুনরায় মুক্তির বিষয়ে কথা বলেন। তার ছেলের চলচ্চিত্রটি পুনরায় মুক্তি দেওয়ার পেছনে উদ্দেশ্যটিও প্রকাশ করেছেন। রাকেশ বলেন, ‘কোই মিল গ্যায়া’র ২০ বছর উদযাপন করতে পিভিআর আইনক্স-এর দল আমাদের কাছে পৌঁছেছে। আমি তাদের পরিকল্পনার কথা জানতে পেরে খুব খুশি হয়েছি এবং আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে ভারতের ৩০টি শহরে ৪ আগস্ট সিনেমাটি পুনরায় মুক্তি দেব।’

রাকেশ আরও বলেন, ‘আমাদের ভাবনা হল সিনেমাটির নস্টালজিয়াকে পুনরুজ্জীবিত করা এবং পিভিআর আইনক্স সিনেমায় এটিকে পুনরায় মুক্তি দেওয়া। আমরা আশা করি একটি পারিবারিক ভ্রমণের মাধ্যমে অভিভাবকরা নিজেদের পুরনো স্মৃতিতে ফিরে যাবেন এবং তাদের বাচ্চাদের সিনেমা হলে নিয়ে যাবেন। নতুন প্রজন্মকে জাদুর সাথে পরিচয় করিয়ে দেবেন।’

কৃশ পরিচালক আরও বলেছেন, ‘আমরা ‘কোই মিল গ্যায়া’কে একটি শিশুতোষ চলচ্চিত্র হিসেবে তৈরি করতে চেয়েছিলাম যা বাচ্চারা উপভোগ করবে এবং তাদের পরিবারকেও বিনোদন দেবে। একজন ফিল্মমেকার হিসেবে একজন এলিয়েনের সাই-ফাই ফিল্ম তৈরি করার একটি ঝুঁকি নিয়েছিলাম। তবে সিনেমাটির সাফল্য এবং দর্শকদের প্রতিক্রিয়া ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। এটি সন্তোষজনক ছিল এবং একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমার বিশ্বাসকে শক্তিশালী করেছে বিভিন্ন ঘরানার, গল্পের ভিত্তিতে চলচ্চিত্র নির্মাণ করা এবং পরীক্ষা চালিয়ে যাওয়া।’

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোই মিল গ্যায়া’ ছিল বক্স অফিসেও সুপারহিট। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন ও প্রীতি জিনতা। আরো রয়েছেন রেখা, জনি লিভার, প্রেম চোপড়া, রজত বেদী এবং অন্যান্য তারকা।

সূত্র: পিঙ্কভিলা

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit